প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) মন্ত্রী পর্যায়ের ষষ্ঠ সম্মেলন গতকাল বৃহস্পতিবার সকালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শুরু হয়েছে। এতে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি ‘জাতীয় অর্থনৈতিক নীতি ও কর্মসূচির মূল ধারায় অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্পায়ন কর্মসূচির প্রতিফলন’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেবেন। দুই দিনের এ সম্মেলন আজ শেষ হবে। এতে এলডিসিভুক্ত ৪৮টি দেশের শিল্প, পরিকল্পনা ও অর্থমন্ত্রীরা যোগ দিয়েছেন।
বিজ্ঞপ্তি