এলপি গ্যাসে ভ্যাট অব্যাহতি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরলীকৃত জ্বালানি (এলপি) গ্যাসকে ভ্যাটের বাইরে রাখার দাবি জানিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। অর্থমন্ত্রীর কাছে গত বৃহস্পতিবার করা আবেদনে সমিতি বলেছে, গৃহস্থালি ও ক্ষুদ্র শিল্পে এলপি গ্যাসের ব্যবহার বাড়ছে। এত দিন সুবিধা দেওয়া হলেও নতুন আইনের আওতায় এ পণ্যে আরোপ করা হয়েছে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট। এতে সিলিন্ডারের আকার অনুযায়ী দাম বাড়বে ৫৪ থেকে ৩০০ টাকা পর্যন্ত। সরকার যেখানে এলপি গ্যাস ব্যবসা সম্প্রসারণে ভর্তুকি দেওয়ার উদ্যোগ নিচ্ছে, সেখানে এই ভ্যাট আরোপ উদ্যোগটির সঙ্গে সাংঘর্ষিক। বিজ্ঞপ্তি