এলসিইউ ও কানাডিয়ান ইউনিভার্সিটির চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও চীনের লিয়াওনিং কমিউনিকেশন ইউনিভার্সিটির (এলসিইউ) মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। কানাডিয়ান ইউনিভার্সিটির মিলনায়তনে সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর উইলিয়াম এইচ ডেরেঞ্জার ও লিয়াওনিং কমিউনিকেশন ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট জু জিং চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চৌধুরী নাফিজ শারাফাত এবং ইমেরিটাস অধ্যাপক ও ইউজিসির সাবেক চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী। চুক্তি অনুযায়ী, উভয় ইউনিভার্সিটির প্রতিনিধিরা অক্টোবর থেকে শিক্ষার্থী, অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা কার্যক্রম আদান-প্রদান এবং যৌথ গবেষণা ও প্রকাশনা বের করতে সম্মত হয়েছেন। বিজ্ঞপ্তি