এলিট পেইন্ট দেশে নিয়ে এল অটোমেটিক টিন্টিং সিস্টেম-কালার ফেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলিট পেইন্ট অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের বাজারে ‘অটোম্যাটিক টিন্টিং সিস্টেম-কালার ফেস্ট’ নিয়ে এসেছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠান সিপিএস কালারের সহায়তায় এলিট পেইন্ট বাংলাদেশে এই প্রযুক্তি নিয়ে এল।ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এই প্রযুক্তির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। উদ্বোধনী অনুষ্ঠানে এলিট পেইন্টের চেয়ারম্যান সেলিম আহমেদ, ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক বি বি সাহা রায় এবং সিপিএস কালার ইন্ডিয়া (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিজি কে. কুরিয়েন এবং বিক্রয় ও বিপণন মহাব্যবস্থাপক এ নাসের, সিপিএস কালারের সেলস অ্যান্ড সার্ভিসের গ্লোবাল হেড অ্যান্ড্রু জেলকে উপস্থিত ছিলেন।দিলীপ বড়ুয়া বলেন, ‘এই নতুন ধরনের প্রযুক্তি বাংলাদেশের রংশিল্প এবং সমগ্র ব্যবসার ক্ষেত্রে সত্যিকার অর্থে এক অপূর্ব সংযোজন। এলিট পেইন্টের এ রকম উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’ বিজ্ঞপ্তি।