এলিট পেইন্ট বগুড়ায় ডিপো অফিস খুলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের কাটনারপাড়ায় এলিট পেইন্টের ডিপো অফিস খোলা হয়েছে।কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বি বি সাহা রায় গত শনিবার অফিসটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির বিক্রয় মহাব্যবস্থাপক আতাউর রহমান, ব্র্যান্ড ব্যবস্থাপক শামিম আল মামুন, রিজিওনাল সেলস ইনচার্জ সারেফউল্লা, অ্যাডভোকেট নাজমুল হুদা, কামরুল হাসান, আলফাজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের এরিয়া সেলস ম্যানেজার সাহাদাৎ হোসেন।