এলিফ্যান্ট রোডে ফ্যাব্রিক্স গ্যালারি শোরুম খুলেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার এলিফ্যান্ট রোডে সম্প্রতি ফ্যাব্রিক্স গ্যালারির একটি নতুন শোরুম খোলা হয়েছে। শোরুমটিতে থান কাপড় বিক্রি ও পোশাক তৈরি করা হবে।শোরুমটির উদ্বোধন করেন সাবেক সাংসদ মোস্তফা মহসীন মন্টু। এ সময় ফ্যাব্রিক্স গ্যালারির স্বত্বাধিকারী মো. সৈয়দ হোসেনসহ অতিথিরা উপস্থিত ছিলেন। ফ্যাব্রিক্স গ্যালারিতে সব বয়সী পুরুষের পরিধেয় শার্ট, প্যান্ট, ব্লেজার, স্যুটসহ দেশীয় কাপড়ের পাশাপাশি রেমন্ড, রেড অ্যান্ড টেইলরসহ বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের থান ও পিস কাপড় বিক্রি হচ্ছে। এসব কাপড় ভারত, জাপান, কোরিয়া, ইন্দোনেশিয়া ও ইংল্যান্ড থেকে আনা হয়েছে। বিজ্ঞপ্তি।