এশিয়া ইনস্যুরেন্সের ১:১ রাইট শেয়ার অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া ইনস্যুরেন্সের ১:১ রাইট শেয়ার অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ সোমবার এসইসির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভা শেষে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া সাংবাদিকদের জানান, পরিশোধিত মূলধন বাড়ানোর লক্ষ্যে এশিয়া ইনস্যুরেন্স কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ কমিশনের নিয়মিত সভায় তাদের ১:১ রাইট শেয়ার অনুমোদন করা হয়। প্রতিষ্ঠানটি মোট ৩৩ কোটি টাকা মূল্যের এক কোটি ৬৫ লাখ শেয়ার ছাড়বে। এ ক্ষেত্রে প্রতিটি শেয়ারের দাম হবে ২০ টাকা। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা ও ১০ টাকা প্রিমিয়াম নেওয়া হবে।এসইসি সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল এশিয়া ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন বাড়ানোর লক্ষ্যে ১:১ রাইট শেয়ার ঘোষণা করে তা অনুমোদনের জন্য এসইসিতে পাঠায়। এসইসি তাদের কাগজপত্র পর্যালোনা শেষে আজ চূড়ান্ত অনুমোদন দেয়।প্রতিষ্ঠানটির বর্তমান অনুমোদিত মূলধন ১০০ কোটি এবং পরিশোধিত মূূলধন ১৬ কোটি ৫০ লাখ টাকা।