এশিয়া ইন্স্যুরেন্সের রাইট শেয়ার অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সংস্থাটির এক সভায় গতকাল সোমবার কোম্পানিটির এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি একটি শেয়ারের বিপরীতে একটি (১:১) রাইট শেয়ার প্রস্তাব করেছে। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৬ কোটি ৬০ লাখ টাকা, যা এক কোটি ৬৫ লাখ শেয়ারে বিভক্ত। এর বিপরীতে কোম্পানিটি সমপরিমাণ রাইট শেয়ার ছাড়বে। এশিয়া ইন্স্যুরেন্সের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্য প্রিমিয়াম চাওয়া হয়েছে ১০ টাকা। অর্থাৎ প্রতিটি রাইট শেয়ারের প্রস্তাবিত মূল্য হবে ২০ টাকা। এ হিসেবে রাইট শেয়ার ছাড়ার মাধ্যমে কোম্পানিটি বিদ্যমান শেয়ারধারীদের কাছ থেকে ৩৩ কোটি টাকা সংগ্রহ করবে। এসইসি সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল কোম্পানিটির পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন বাড়ানোর লক্ষ্যে রাইট শেয়ার দেওয়ার ঘোষণা দেয়।