এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি ২০১০ সালের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।ঢাকার কাকরাইলের আইডিইবি ভবনে সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির ১১তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়। এতে কোম্পানির চেয়ারম্যান আফতাব-উল ইসলাম সভাপতিত্ব করেন। এতে কোম্পানির ভাইস চেয়ারম্যান কাশমিরী কামালসহ পরিচালকবৃন্দ ও ব্যবস্থাপনা পরিচালক শাহ আবুল কাশেম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।