এশিয়া প্যাসিফিকের নগদ লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত ১০ শতাংশ (প্রতি ১০ টাকার শেয়ারের বিপরীতে এক টাকা) নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগামী ১২ জুলাই বিকাল ৪টায় কাকরাইলের আইডিইবি ভবনের মাল্টিপারপাম হলে প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট আগামী ১০ মে। ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় ১.৪৮ টাকা, প্রতি শেয়ারে প্রকৃত সম্পদমূল্য ১২.৯৮ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ১৫.৮৭ টাকা।