প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান মার্কেটিং ফেডারেশনের (এএমএফ) মার্কেটিং ৩.০ অ্যাওয়ার্ড অর্জন করেছে আড়ং। সম্প্রতি ১৯টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয় আড়ং। দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত এএমএফের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন আড়ংয়ের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আব্দুর রউফ। ফিলিপ কটলারের উদ্ভাবিত মার্কেটিং ৩.০ এর মূল ভাবনা হলো ‘মাইন্ড শেয়ার’, ‘হার্ট শেয়ার’ ও ‘স্পিরিট শেয়ার’ এবং এর মাধ্যমে ভোক্তার সঙ্গে সংযোগ স্থাপন। বিজ্ঞপ্তি