এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস ও আইডিএলসি সিকিউরিটিজের চুক্তি সই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড (আইডিএলসিএসএল) এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস (বিডি) লিমিটেড (এটিসি) সম্প্রতি একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে।চুক্তি অনুযায়ী আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের (আইডিএলসিএসএল) গ্রাহকদের গবেষণা-সহায়তা দেবে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস (বিডি) লিমিটেড (এটিসি)।এটিসির চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম এবং আইডিএলসিএসএলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে আইডিএলসিএসএলের চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন এবং এটিসির পার্টনার বা অংশীদার মো. মিনহাজ জিয়া, এম মাহফুজুর রহমান ও সাঈদ খান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।