এশিয়ান পেইন্টস এনেছে টেফলনযুক্ত রয়্যাল
এশিয়ান পেইন্টস বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে টেফলন সারফেস প্রটেক্টরযুক্ত ইন্টেরিয়র পেইন্ট রয়্যাল লাক্সারি সিল্ক ইমালশন। এর মাধ্যমে এশিয়ান পেইন্টস ঘরের দেয়ালের দাগ প্রতিরোধে ও দীর্ঘ স্থায়ীত্বে নতুন মাইলফলক স্থাপন করেছে।
এশিয়ান পেইন্টসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এশিয়ান পেইন্টস ভোক্তাদের হাতে অত্যাধুনিক প্রযুক্তির পেইন্ট তুলে দিতেই রয়্যাল লাক্সারি সিল্ক ইমালশনে টেফলন যুক্ত করেছে। টেফলন মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ডু পন্টের পেটেন্টকৃত।
টেফলন সারফেস প্রটেক্টরযুক্ত রয়্যাল লাক্সারি সিল্ক ইমালশন দিয়ে ঘরের দেয়াল রং করলে দেয়ালে যত দাগই পড়ুক তা সহজেই মুছে ফেলা যায়। পাশাপাশি দেয়ালের রঙও দীর্ঘ দিন ভালো থাকে। দেয়ালে দেয় রেশমি উজ্জ্বলতা। তা ছাড়া অধিক দাগ প্রতিরোধক ক্ষমতার পাশাপাশি এটি ছত্রাক প্রতিরোধকও। এতে পরিমিত মাত্রায় ভিওসি থাকায় এটি পরিবেশবান্ধব।
টেফলনযুক্ত পণ্য আনা প্রসঙ্গে এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের প্রধান সৌমিত্র রায় বলেন, ‘ভোক্তাদের কাছে অত্যাধুনিক মানের পরিবেশবান্ধব পণ্য ও সেবা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই বাংলাদেশের বাজারের জন্য আমরা নিয়ে এসেছি টেফলন সারফেস প্রটেক্টরযুক্ত রয়্যাল লাক্সারি সিল্ক ইমালশন। এটি ঘরের দেয়ালের দাগ সহজেই মুছে ফেলার পাশাপাশি দীর্ঘদিন সুরক্ষিত রাখবে।’
এশিয়ান পেইন্টস ২০০২ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। ২০০৯ সালে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম প্রবর্তিত ‘সুপার ব্র্যান্ড’ অ্যাওয়ার্ড অর্জন করে। বর্তমানে বাংলাদেশসহ ১৮টি দেশে এশিয়ান পেইন্টস তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।