এশিয়ান পেইন্টস বৈশাখী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান পেইন্টস বাংলাদেশের উদ্যোগে রাজধানীর বসুন্ধরা শপিং মল, লেভেল-১-এর ফেয়ার ফেস্ট ভেন্যুতে আয়োজিত হতে যাচ্ছে ‘এশিয়ান পেইন্টস বৈশাখী মেলা ১৪২৩’। এই মেলার কো স্পনসরশিপে আছে কনিওন এলইডি টিভি। ১৩ থেকে ১৬ এপ্রিল চার দিনব্যাপী এই মেলার সার্বিক দায়িত্বে থাকবে বিজ্ঞাপনী সংস্থা থার্ডআই সলিউশনস। মেলায় থাকবে বাংলা সংস্কৃতিকে প্রকাশ করে এমন একটি সাজানো ভেন্যু, কিছু স্টল, মজার কিছু খেলা, ফটো বুথ, ফেস পেইন্টিং, সবার জন্য ফ্রি ক্যাপ, ভাগ্য চাকাসহ আরও অনেক আয়োজন। মেলার কো-স্পনসর কনিওন এলইডি টিভির পক্ষ থেকেও থাকছে নানান উপহার ও সেবা। বিজ্ঞপ্তি।