এশিয়ান পেইন্টসের বৈশাখী মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান পেইন্টস বাংলাদেশের উদ্যোগে রাজধানীর বসুন্ধরা শপিং মল, লেভেল-১-এর ফেয়ার ফেস্ট ভেন্যুতে আয়োজিত হতে যাচ্ছে ‘এশিয়ান পেইন্টস বৈশাখী মেলা’। এই মেলার কো-স্পনসর হিসেবে আছে কনিওন এলইডি টিভি। ১৩ থেকে চার দিনব্যাপী এই মেলার সার্বিক দায়িত্বে থাকবে বিজ্ঞাপনী সংস্থা থার্ডআই সলিউশনস। মেলায় থাকবে বাংলা সংস্কৃতিকে প্রকাশ করে এমন একটি সাজানো ভেন্যু, কিছু স্টল, মজার কিছু খেলা, ফটো বুথ, ফেস পেইন্টিং, সবার জন্য ফ্রি ক্যাপ, ভাগ্য চাকাসহ অনেক আয়োজন। কনিওন এলইডি টিভির পক্ষ থেকে থাকছে উপহার ও সেবা। বিজ্ঞপ্তি।