এশিয়ান পেইন্টসের রয়্যাল লাক্সারি সিল্ক ইমালশন
এশিয়ান পেইন্টস্ বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে টেফলন সারফেস প্রটেক্টর যুক্ত ইন্টেরিয়র পেইন্ট - রয়্যাল লাক্সারি সিল্ক ইমালশন। আর এর মধ্যে দিয়ে এশিয়ান পেইন্টস্ বাংলাদেশে ঘরের দেয়ালের দাগ প্রতিরোধে ও দীর্ঘস্থায়ীত্বে নতুন মাইলফলক স্থাপন করেছে।
উল্লেখ্য, বাংলাদেশের বাজারে এশিয়ান পেইন্টস্ এর রয়্যাল লাক্সারী সিল্ক ইমালশন-ই একমাত্র টেফলন ট্রেডমার্ক যুক্ত রং।
এশিয়ান পেইন্টস্ ভোক্তাদের হাতে অত্যাধুনিক প্রযুক্তির পেইন্ট তুলে দিতেই রয়্যাল লাক্সারি সিল্ক ইমালশন-এ টেফলন যুক্ত করেছে। উল্লেখ্য, টেফলন মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ডু পন্ট-এর প্যাটেন্টকৃত।
টেফলন সারফেস প্রটেক্টর যুক্ত রয়্যাল লাক্সারি সিল্ক ইমালশন দিয়ে ঘরের দেয়াল রং করলে দেয়ালে যতো দাগ-ই পড়ুক তা যেমন সহজেই মুছে ফেলা যায় তেমনি দেয়ালের রং-ও দীর্ঘদিন ভালো থাকে এবং দেয়ালে দেয় রেশমী উজ্বলতা। তাছাড়া অধিক দাগ প্রতিরোধক ক্ষমতার পাশাপাশি এটি ছত্রাক প্রতিরোধকও। এতে পরিমিত মাত্রায় ভিওসি থাকায় এটি পরিবেশবান্ধব। –বিজ্ঞপ্তি