এশিয়ার শেয়ারবাজার ১ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে
গতকাল সোমবার এশিয়ার শেয়ারবাজারের গতিমুখ এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে। অন্যদিকে ইউরোপের শেয়ারবাজারও ঊর্ধ্বমুখী হয়েছে। বিশ্ব অর্থনীতি আরেকটি মন্দার দিকে ধাবিত হচ্ছেন—বিভিন্ন সূচকের সর্বশেষ পরিসংখ্যানে এ রকম আভাস মেলায় এশিয়া ও ইউরোপের শেয়ারবাজার ঊর্ধ্বমুখী হয়েছে।ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলোর মধ্যে লন্ডনের এফটি-১০০ সূচক ও প্যারিসের ক্যাক সূচক সর্বশেষ কার্যদিবসের তুলনায় দশমিক ৫০ শতাংশ হারে এবং ফ্রাঙ্কফুর্টের ড্যাক্স সূচক দশমিক ৪০ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।গতকাল এমএসসিআই এশিয়া সূচক (জাপান বাদে) ১ দশমিক ২০ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। চীন, হংকং, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, তাইওয়ান ও ভারতের প্রধান শেয়ারবাজারগুলোর সমন্বিত ভারিত সূচক নিয়ে এই সূচক গঠিত।উল্লেখ্য, এমএসসিআই হলো বিশ্ব শেয়ার ও আর্থিক বাজারের ওপর বিশ্লেষণকারী একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যারা বিনিয়োগও করে থাকে। গতকাল এশিয়ার মধ্যে সবচেয়ে জোরালো অবস্থানে ছিল জাপানের শেয়ারবাজার। টোকিওর নিক্কি সূচক দুই দশমিক ১০ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। সূত্র: রয়টার্স।