এশিয়ার শেয়ারবাজার ১৭ মাসের মধ্যে সর্বোচ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরের প্রথম সপ্তাহেই এশিয়ার শেয়ারবাজার ১৭ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে।বিশ্ব অর্থনীতির অগ্রযাত্রা সম্পর্কে বিনিয়োগকারীদের আস্থা বাড়ায় তারা ডলার ছেড়ে অধিকতর ঝুঁকিপূর্ণ সম্পদের দিকে ঝুঁকে পড়ায় এ অবস্থা দেখা দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স খবর পরিবেশন করেছে।এর ফলে বিশ্ববাজারে ডলার আরেক দফা দুর্বল হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ডলারের দর দশমিক ৪০ শতাংশ কমে গেছে।যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের উত্পাদন খাতের যে তথ্য প্রকাশ পেয়েছে, তাতে বিশ্ব অর্থনীতির গতিময়তা জোরদার হওয়ার আভাস মিলেছে। এরই জের ধরে এশিয়ার শেয়ারবাজার ঊর্ধ্বমুখী হয়েছে বলে বিশ্লেষকেরা মন্তব্য করেছেন। অবশ্য কেউ কেউ এও বলছেন যে এই আস্থার স্থায়িত্ব নির্ভর করছে কয়েক দিনের মধ্যে আমেরিকার কর্মসংস্থানের তথ্য প্রকাশ হওয়ার পর। শুক্রবার এই তথ্য প্রকাশ হওয়ার কথা।মঙ্গলবার জাপানের টোকিও স্টক এক্সচেঞ্জের প্রধান নির্দেশক নিক্কি সূচক দশমিক ২৫ শতাংশ বেড়েছে, যা ছিল ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ।তবে জাপানের বাইরে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্টক এক্সচেঞ্জগুলোর সমন্বিত সূচক এমএসসিআই সূচক ১ দশমিক ৩০ শতাংশ বেড়েছে, যা ২০০৮ সালের জুলাই মাসের পর সর্বোচ্চ বৃদ্ধি।আর এই সূচক গত বছর সব মিলিয়ে তার আগের বছরের তুলনায় ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।এদিকে গত সোমবার আমেরিকার শেয়ারবাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা বিশ্ব তেলের বাজারে প্রভাব ফেলেছে।তাই মঙ্গলবার অপরিশোধিত জ্বালানি তেলের দর ব্যারেলপ্রতি প্রায় ৮২ ডলারে গিয়ে ঠেকেছে।বিশ্লেষকেরা অবশ্য এও বলছেন, আমেরিকাসহ তেলের বড় ব্যবহারকারী কয়েকটি বড় দেশে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়াও জ্বালানি তেলের দর বাড়াতে ভূমিকা রেখেছে।গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি যেখানে ব্যারেলপ্রতি জ্বালানি তেলের দর ছিল ৭০ ডলার, তা এখন ৮০ ডলার ছাড়িয়ে গেছে।