এশিয়ার শেয়ারবাজারে দরপতন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানসহ এশিয়ার কয়েকটি শেয়ারবাজারে গতকাল দরপতন ঘটেছে। জাপানের অর্থনীতির দুর্বল অবস্থার তথ্য প্রকাশ পাওয়ার পর এর নেতিবাচক প্রভাবে এমনটি ঘটেছে বলে বিশ্লেষকেরা উল্লেখ করেছেন।গতকালই প্রকাশ পায় যে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) জাপানের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে দশমিক ১০ শতাংশ। তবে বিশেষজ্ঞরা এই হার দশমিক ৬০ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিলেন।টোকিওর নিক্কি সূচক গতকাল দশমিক ৬০ শতাংশ কমে গিয়েছে। অস্ট্রেলিয়ার প্রধান শেয়ারবাজারেও দশমিক ৫০ শতাংশ হারে দরপতন ঘটেছে। মুম্বাইর সেনসেক্স কমেছে দশমিক ৬০ শতাংশ।তবে সাংহাই ও হংকংয়ের প্রধান শেয়ারবাজারে যথাক্রমে ২ দশমিক ১০ শতাংশ ও দশমিক ৫০ শতাংশ হারে সূচক বেড়েছে। সূত্র: ইকোনমিক টাইমস।