এশিয়ার শ্রেষ্ঠ গভর্নর আতিউর রহমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ২০১৫ সালের জন্য এশিয়ার শ্রেষ্ঠ গভর্নর নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের আর্থিক অঞ্চলভুক্তিতে বিশেষ অবদানের জন্য লন্ডনভিত্তিক বিখ্যাত অর্থনৈতিক পত্রিকা ইউরো মানির ইমার্জিং মার্কেটের পক্ষ থেকে তাঁকে এ খেতাবে ভূষিত করা হয়।
আজ শনিবার পেরুর রাজধানী লিমায় এ ঘোষণা দেওয়া হয়। আগামীকাল রোববার সকালে পেরুর রাজধানী লিমার শেরাটন হোটেলে এ সম্মাননা প্রদান করা হবে। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বোর্ড সভা উপলক্ষে লিমায় উপস্থিত বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও অন্যান্য প্রতিনিধি উপস্থিত থাকবেন।