এশিয়ার সেরা ব্র্যান্ড পুরস্কার পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ সিএমও এশিয়া অ্যাওয়ার্ডসে ‘এশিয়ার সেরা ব্র্যান্ড’ পুরস্কার লাভ করেছে।ব্র্যান্ডিং ও মার্কেটিং খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ সিএমও এশিয়া অ্যাওয়ার্ড উদ্ভাবনী ও নিত্যনতুন কৌশলগত বিপণনের মাধ্যমে ব্র্যান্ডের ভাবমূর্তি তৈরিতে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠানসমূহ ও প্রধান বিপণন কর্মকর্তাদের এই পুরস্কার প্রদান করে।সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল কনভেনশন ও এক্সিবিশন সেন্টারে সম্প্রতি এক অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের পক্ষে এর কনজ্যুমার ব্যাংকিংয়ের ভারপ্রাপ্ত প্রধান হাসান ও রশিদ পুরস্কারটি গ্রহণ করেন। এ প্রসঙ্গে বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম ম্যাককেইব বলেন, ‘এশিয়ার সেরা ব্র্যান্ডের পুরস্কারপ্রাপ্তি আমাদের ব্র্যান্ডের সুদৃঢ় অবস্থান, সেরা মান ও সেরা সেবাদানে দৃঢ় প্রতিশ্রুতিরই স্বীকৃতি।’এ ছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ ২০০৯-১০ সালে ফাইন্যান্স এশিয়া কর্তৃক ‘বাংলাদেশের সেরা বিদেশি বাণিজ্যিক ব্যাংক’ এবং ২০০৭ সালে ‘বাংলাদেশের সেরা রিটেইল ব্যাংক’ নির্বাচিত হয়। বিজ্ঞপ্তি।