মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক (বিপণন) আসিফ ইকবালকে এশিয়ার শীর্ষ ৫০ ব্র্যান্ড লিডারের একজন হিসেবে স্বীকৃতি দিয়েছে চিফ মার্কেটিং অফিসার এশিয়া। সিঙ্গাপুরে সম্প্রতি এক অনুষ্ঠানে তাঁকে এই স্বীকৃতি দেওয়া হয়। ফ্রেশ ব্র্যান্ডকে পরপর তিন বছর বাংলাদেশের সেরা ফুড ব্র্যান্ড হিসেবে গ্লোবাল ব্র্যান্ড ফুটপ্রিন্ট স্টাডির স্বীকৃতি দেওয়ার কারণেই এই সম্মাননাপ্রাপ্তি। আসিফ ইকবাল বলেন, ‘ফ্রেশ ও মেঘনা গ্রুপের প্রতি আস্থা অটুট রাখার জন্য, নেতৃত্ব ও কাজের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমি আমাদের মেঘনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও সম্মানিত চেয়ারম্যান, পরিচালক, সহকর্মী, আমাদের সম্মানিত সরবরাহকারী, পরিবেশকসহ সব স্টেক হোল্ডারকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’ বিজ্ঞপ্তি