এশিয়ায় বিমানভাড়া আবার বাড়তে শুরু করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার বিভিন্ন দেশের অর্থনীতির গতিময়তা বাড়ছে। তাই গত বছরের মন্দাদশা কাটিয়ে পর্যটকেরা ভ্রমণ বাড়ানো শুরু করেছেন।এ অবস্থায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন বিমান সংস্থা আবার বিমানভাড়া বাড়ানোর দিকে ঝুঁকেছে।চীনের নেতৃত্বে বিভিন্ন দেশে অর্থনীতি চাঙা হতে থাকায় বিমানে আসনের চাহিদা বাড়ছে। চাহিদার বিপরীতে জোগানের সীমাবদ্ধতা বিমানভাড়া বাড়ানোর সুযোগ করে দিয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, ১ অক্টোবর থেকে তারা বিভিন্ন রুটে বিমানভাড়া বৃদ্ধি করবে।কোরিয়ান এয়ার গত আগস্ট মাসেই বিভিন্ন রুটে বিমানভাড়া গড়ে ১০ শতাংশ বাড়িয়েছে। এর আগে জুন মাসে বিমান সংস্থাটি ভাড়া বাড়িয়েছিল। হংকংভিত্তিক ক্যাথে প্যাসিফিক ও সহযোগী সংস্থা ড্রাগন এয়ার গত বছরের তুলনায় এ বছরের জুলাই মাসে সাড়ে ১৪ শতাংশ হারে ভাড়া বাড়িয়েছে। অস্ট্রেলিয়ার পতাকাবাহী বিমান কোয়ান্টাস জুলাই মাসে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ভাড়া ৩ শতাংশ বাড়িয়েছে। সূত্র: এএফপি।