এশিয়ায় ভারতের শেয়ারবাজার থেকে প্রাপ্তি দ্বিতীয় সর্বোচ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের শেয়ারবাজারে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা আট বছর ধরে যে মুনাফা পেয়েছেন, তা এশিয়ার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।ভারতের ২০১১-১২ অর্থবছরের অর্থনৈতিক সমীক্ষায় (ইকোনমিক সার্ভে) এই তথ্য উপস্থাপন করা হয়েছে। সমীক্ষাটি গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। সাধারণত নতুন অর্থবছরের বাজেট পেশের আগে এই সমীক্ষা প্রকাশ করা হয়।এতে ২০০৩-০৪ অর্থবছর থেকে ২০১১-১২ অর্থবছরের এপ্রিল-ডিসেম্বর সময়কালের হিসাব নেওয়া হয়েছে। বলা হয়েছে, এশিয়ার মধ্যে শেয়ারবাজারে বিনিয়োগ থেকে সর্বোচ্চ প্রাপ্তি আসছে ইন্দোনেশিয়ার বাজার থেকে।সমীক্ষায় এশিয়ার প্রধান প্রধান শেয়ারবাজারের মূল সূচকগুলো বিশ্লেষণ করে এই হিসাব নির্ণয় করা হয়েছে। বলা হয়েছে, ২০০৩-০৪ অর্থবছরের তুলনায় ২০১১-১২ সময়কালে (এপ্রিল-ডিসেম্বর) জার্কাতা সমন্বিত সূচক সর্বোচ্চ ৪১৯ দশমিক ৫০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ ফেরত (রিটার্ন) দিয়েছে, যেখানে মুম্বাই স্টক এক্সচেঞ্জের সেনসেক্স সূচকের ক্ষেত্রে এই বিনিয়োগ ফেরত আসার হার ১৭৬ দশমিক ৪০ শতাংশ। সূত্র: ইকোনমিক টাইমস।