এশিয়ায় সবচেয়ে বেশি লাখপতি পিছিয়ে আমেরিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে ধনাঢ্য লাখপতির সংখ্যা প্রথমবারের মতো উত্তর আমেরিকাকে ছাড়িয়ে গেছে।মূলত চীন ও জাপানে সম্পদশালী ব্যক্তির সংখ্যা বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কেপজেমিনি ও আরবিসি ওয়েলথ ম্যানেজমেন্টের এক যৌথ সমীক্ষায় এই তথ্য প্রকাশিত হয়েছে। এতে দেখা যায়, ২০১১ সালে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৩৩ লাখ ৭০ হাজার ব্যক্তি উচ্চপর্যায়ের সম্পদশালী। একই সময়ে উত্তর আমেরিকায় এর সংখ্যা ৩৩ লাখ ৫০ হাজার। আর ইউরোপে ৩১ লাখ ৭০ হাজার।কমপক্ষে ১০ লাখ ডলার বা তার বেশি বিনিয়োগযোগ্য সম্পদ আছে এমন ধনী ব্যক্তিকেই এই তালিকায় বিবেচনা করা হয়েছে। তবে তাঁর আবাসন ও বিলাসবহুল জিনিসপত্রের দাম হিসাব করা হয়নি।সমীক্ষায় দেখা গেছে, গত বছর ইউরোপ ও উত্তর আমেরিকার তুলনায় এশিয়ায় ধনাঢ্য ব্যক্তির সংখ্যা বৃদ্ধির হার প্রায় এক দশমিক ৪০ শতাংশ বেশি ছিল।