এশীয় বাণিজ্য মেলা শুরু ১০ জুলাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় সপ্তাহব্যাপী পঞ্চম এশীয় আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে ১০ জুলাই। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এই মেলায় বাংলাদেশসহ এশিয়ার ১০টি দেশের শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস্), বাংলাদেশের সহযোগিতায় সেমস্ গ্লোবাল মেলার আয়োজন করছে। তারা গতকাল এক সংবাদ সম্মেলনে মেলা আয়োজনের তথ্য জানান।