প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক সেবার অন্তর্ভুক্ত করতে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করছে। এ উপলক্ষে সম্প্রতি রুরাল সার্ভিসেস ফাউন্ডেশনের (আরএসএফ) সঙ্গে একটি চুক্তি হয়েছে। এসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান এবং আরএসএফের এমডি মুনাওয়ার মিছবাহ মঈন নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি।