এসআইবিএল ও ইমার্জিং ক্রেডিট রেটিংয়ের চুক্তি সই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ও ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে।এসআইবিএলের ‘ক্রেডিট রেটিং’ বা ঋণমান নির্ণয় ও ‘কাউন্টার পার্টি রেটিং’-এর জন্য এই চুক্তি করা হয়।এসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী এবং ইমার্জিং ক্রেডিট রেটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আহসান পারভেজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।