এসআইবিএল ও ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ও ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির মধ্যে গ্রুপ টার্ম লাইফ ইনস্যুরেন্স বিষয়ে একটি করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় এসআইবিএলের ক্রেডিট কার্ডধারীরা ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের গ্রুপ ইনস্যুরেন্স সুবিধা ভোগ করতে পারবেন। এসআইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক এ এম এম ফরহাদ এবং ফারইস্ট ইসলামী লাইফের ব্যবস্থাপনা পরিচালক মো. হেমায়েত উল্লাহ চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি।