প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এসআইবিএল আকাশ’ নামে মোবাইল ব্যাংকিং সেবা চালু করতে যাচ্ছে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)। আর এ উপলক্ষে এসআইবিএল এবং সেমিকন প্রাইভেট লিমিটেড মোবাইল ফাইনান্সিয়াল সেবাসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ সময় উপস্থিত ছিলেন এসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান ও সেমিকন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান রবিউল আলম। এসআইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক এ এম এম ফরহাদ এবং সেমিকনের ব্যবস্থাপনা পরিচালক কাজী মাহফুজুল করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি।