১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ‘উৎকর্ষ অবিরাম’ স্লোগানে ব্যাংকিং সেবায় অনন্য উদাহরণ হতে চায়। গতকাল ঢাকার একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় ব্যাংকের স্কুল ব্যাংকিং কার্যক্রমও উদ্বোধন করা হয়। এ সময় ব্যাংকের চেয়ারম্যান কামাল উদ্দীন, ব্যবস্থ্থাপনা পরিচালক মোহাম্মদ আলীসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।কামাল উদ্দীন জানান, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আট বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হবে। তাঁরা হলেন জাতীয় অধ্যাপক নূরুল ইসলাম (স্বাস্থ্য ও চিকিৎসা), ব্যারিস্টার রফিক উল হক, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ (শিক্ষা), এম আজিজুল হক (ইসলামী ব্যাংকিং), শাইখ সিরাজ (গণসচেতনতা ও সাংবাদিকতা), মাহবুব জামান (সৃজনশীল ব্যবসা), নীলিমা আক্তার চৌধুরী (নারী উদ্যোক্তা) এবং হরি ধানের উদ্ভাবক হরিপদ কাপালী (কৃষি)। সম্মাননা হিসেবে প্রত্যেককে একটি করে মানপত্র, ক্রেস্ট ও নগদ এক লাখ টাকা দেওয়া হবে। আজ মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিভাবে তাঁদের সম্মানিত করা হবে।মোহাম্মদ আলী বলেন, সারা দেশের মানুষকে ব্যাংকিং সেবাার আওতায় আনতে শিগগিরই মোবাইল ব্যাংকিং চালু করা হবে। মোবাইল ফোনের মাধ্যমে গ্রাহককে আমাদের ‘কোর ব্যাংকিং সফটওয়্যারে’ অন্তর্ভুক্ত করে গ্রাহকের নানা প্রয়োজনীয় কাজ মোবাইলের মাধ্যমেই সেরে ফেলা যাবে। তিনি আরও জানান, গত অক্টোবরে ব্যাংকের মোট মূলধন দাঁড়িয়েছে ৯২৫ কোটি টাকা।