প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছেন সহিদ হোসেন। এর আগে তিনি সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। সহিদ হোসেন ২০০৩ সালে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে সাউথইস্ট ব্যাংকে যোগ দেন। পরে উপব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন এবং সবশেষে ২০১৩ সালে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন। সহিদ হোসেন ৩৪ বছরের ব্যাংকিং পেশায় ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক ও যমুনা ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি