এসআইবিএলে শাখা মানি লন্ডারিং প্রতিরোধ কর্মকর্তাদের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এর উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বিএফআইইউর প্রধান আবু হেনা মো. রাজী হাসান। কর্মশালায় অংশ নেন এসআইবিএলের চেয়ারম্যান মেজর ডা. মো. রেজাউল হক (অব.), ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান র্নিবাহী মো. শফিকুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এহসানুল আজিজ, প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা এ এম এম ফরহাদ, উপপ্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান এবং শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।