এসআইবিএলের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) দুদিনব্যাপী অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জে দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মেজর (অব.) মো. রেজাউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. শফিকুর রহমান। সম্মেলনে চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকের অর্জিত সার্বিক ব্যবসায়িক অগ্রগতির পর্যালোচনা করা হয় এবং পরবর্তী ছয় মাসের জন্য কৌশলগত ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি