এসআইবিএলের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০১১ গত শুক্র ও শনিবার টাঙ্গাইলের যমুনা রিসোর্টে অনুষ্ঠিত হয়।সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান কামালউদ্দীন আহমেদ প্রধান অতিথি ও পরিচালকেরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী সভাপতিত্ব করেন। এতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেক মো. সোহেল, উপব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান এবং ৬৪টি শাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের নির্বাহীরা উপস্থিত ছিলেন।সম্মেলনে ব্যাংকের চলতি ২০১১ সালের প্রথম ছয় মাসে অর্জিত সার্বিক অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি অবশিষ্ট ছয় মাসে আমানত, বিনিয়োগ ও মুনাফার লক্ষ্যমাত্রা অর্জনে সার্বিক প্রচেষ্টা নেওয়ার পরামর্শ দেওয়া হয় ।