এসআইবিএলের ইনকিউবেটর প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে একটি ইনকিউবেটর দিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল)। ব্যাংকটির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এটি প্রদান করা হয়। ব্যাংকের চেয়ারম্যান মেজর (অব.) মো. রেজাউল হকের উপস্থিতিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমানের হাতে ইনকিউবেটরটি হস্তান্তর করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) পরিচালক আহমেদ ফায়েদ আল জিবালী, একই ব্যাংকের ওয়াক্ফ উন্নয়ন বিভাগের ব্যবস্থাপক দিয়াব কারার আহমেদ প্রমূখ। বিজ্ঞপ্তি|