এসআইবিএলের গাউছিয়া শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর এলিফ্যান্ট রোডে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) গাউছিয়া শাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. রেজাউল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্প্রতি শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুর রহমান, পরিচালক আবদুল মহিত ও মো. আবদুর রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান। বিজ্ঞপ্তি।