এসআইবিএলের তিনটি ডিজিটাল ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ‘ই-হাইলাইটস দর্পণ’, ‘ই-বুলেটিন বিচিত্রিতা’ ও ‘মানি ম্যাটারস-অর্থকড়ি’ নামে তিনটি ডিজিটাল ম্যাগাজিন চালু করেছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানে ম্যাগাজিন তিনটির মোড়ক উন্মোচন করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেক মো. সোহেল, উপব্যবস্থাপনা পরিচালক এস এম নুরুল আলম চৌধুরী ও মো. শফিকুর রহমানসহ ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।