প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এহসানুল আজিজ পদোন্নতি পেয়ে সম্প্রতি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন। এর আগে তিনি এ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জনাব আজিজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৭৮ সালে অগ্রণী ব্যাংকে যোগ দিয়ে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। এরপর ২০০৫ সালে তিনি এনসিসি ব্যাংকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন। এ ছাড়া তিনি আল আরাফাহ ইসলামী ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি এসআইবিএলে যোগ দেন।