এসআইবিএলের নতুন ওয়েবসাইট চালু হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) সম্প্রতি ব্যাংকের নতুন ওয়েবসাইট www.siblbd.com-এর উদ্বোধন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়েবসাইটটির উদ্বোধন করেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও পরিচালক মো. আনিসুল হক। উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান রেজাউল হক ও সুলতান মাহমুদ চীেধুরী, পরিচালক মো. সাইদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী। এ ছাড়া ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। এই ওয়েবসাইটের মাধ্যমে ব্যাংকের বিভিন্ন সেবা ও স্কিম সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে। যেকোনো ব্যক্তি ওয়েবসাইট থেকে হিসাব খোলার ফরম নামিয়ে ব্যাংকের সঙ্গে হিসাব পরিচালনা করতে পারবেন। বিজ্ঞপ্তি।