এসআইবিএলের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামালউদ্দীন আহমেদ সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) চেয়ারম্যান নির্বা-চিত হয়েছেন। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৫০তম সভায় তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। একই সভায় মো. আনিসুল হক ও মোহাম্মদ আজম এসআইবিএলের নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।কামালউদ্দীন আহমেদ আলিফ গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান। ইতিপূর্বে তিনি এফবিসিসিআইয়ের সহসভাপতি ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি ছিলেন।মো. আনিসুল হক হামদর্দ (ওয়াক্ফ) বাংলাদেশের পক্ষে শুরু থেকেই এসআইবিএলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি হামদর্দের অর্থ ও হিসাব পরিচালক।মোহাম্মদ আজম একজন শিল্পপতি ও ব্যবসায়ী। তিনি নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক।এ ছাড়া নাসির উদ্দিন এসআইবিএলের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং সুলতান মাহমুদ চৌধুরী নিরীক্ষা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।