এসআইবিএলের প্রতিষ্ঠাবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোস্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্প্রতি উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দারিদ্র্য দূরীকরণ বিষয়ে একটি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাসেম। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) আইএফএসডি বিভাগের পরিচালক আহমেদ ফায়েদ আল জিবালি ও ব্যবস্থাপক দায়েব কারার আহমেদ। ব্যাংকের চেয়ারম্যান মেজর (অব.) মো. রেজাউল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি।