এসআইবিএলের প্রতিষ্ঠাবার্ষিকীতে রক্তদান উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রতি এসআইবিএল ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রক্তদান উৎসবের আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মেজর (অব.) ডা. মো. রেজাউল হক। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. শফিকুর রহমান। বিজ্ঞপ্তি।