এসআইবিএলের বগুড়া শাখায় জালিয়াতি
সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) বগুড়া শাখায় প্রায় অর্ধশত কোটি টাকা জালিয়াতি করে আত্মসাতের অভিযোগে ব্যাংকের তিনজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।তিন কর্মকর্তা হলেন—বগুড়া শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম, ফার্স্ট এভিপি আতিকুল কবির ও সিনিয়র এক্সিকিউটিভ মাহবুবুর রহমান।ব্যাংকের বগুড়া শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক শফিকুল ইসলাম তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের কথা স্বীকার করেন।এদিকে বগুড়া চেম্বারের সভাপতি মমতাজ উদ্দিন গতকাল এক সংবাদ সম্মেলনে জালিয়াতির ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে ব্যবসায়ীরা নতুন কর্মসূচি ঘোষণা করবেন। এ সময় ব্যাংকের বগুড়া শাখার ভুক্তভোগী দুজন আমানতকারী এ বি সিদ্দিকী ও আবদুল কুদ্দুস উপস্থিত ছিলেন।এসআইবিএলের বগুড়া শাখার ১৯টি হিসাব থেকে প্রায় ৫০ কোটি টাকা জালিয়াতির ঘটনায় তদন্তে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক লিয়াকত আলী চৌধুরী ও সহকারী পরিচালক গৌরাঙ্গ অধিকারী বগুড়া এসেছিলেন। আর এসআইবিএলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে ঢাকা থেকে আরেকটি তদন্ত দল বগুড়ায় পাঠিয়েছে।