প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) দুই দিনব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মেজর (অব.) মো. রেজাউল হক। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সাঈদুর রহমান। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এহসানুল আজিজ। সম্মেলনের দ্বিতীয় দিনে র্যা ডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজন করা হয় বিজনেস সেশনের। বিজ্ঞপ্তি।