এসআইবিএলের বিজনেস রিভিউ মিটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) বিজনেস রিভিউ মিটিং সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে এ মিটিংয়ে ঢাকা অঞ্চলের ৪৩টি শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর (অব.) মো. রেজাউল হক। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং ২০১৫ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নির্ধারণ করা হয়। বিজ্ঞপ্তি।