এসআইবিএলের বিজনেস রিভিউ মিটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) প্রধান কার্যালয়ে সম্প্রতি ব্যাংকের ঢাকা অঞ্চলের ৪৫টি শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীদের নিয়ে এক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের চেয়ারম্যান মেজর (অব.) মো. রেজাউল হক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. শফিকুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এহসানুল আজিজ ও এ এম এম ফরহাদ, উপব্যবস্থাপনা পরিচালক ইউনুস আলী ও তারিক মোর্শেদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি