প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ড উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার এসআইবিএল প্রধান কার্যালয়ে এ কার্ড উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মেজর (অব.) ডা. মো. রেজাউল হক। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এহসানুল আজিজ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এম এম ফরহাদ প্রমুখ। বিজ্ঞপ্তি