এসআইবিএলের লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) পরিচালনা পর্ষদের সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৭৪ টাকা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৭.৩১ টাকা ও শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৪.৩৬ টাকা। বিজ্ঞপ্তি।