প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা শহরের কলেজ রোডে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ১১৩তম শাখা সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের স্ত্রী সমাজসেবী আলেয়া আজম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসআইবিএলের বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুর রহমান, ব্যাংকের পরিচালক মো. আবদুর রাজ্জাক ও মো. আবুল বাশার ভূঁইয়া। উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ এম এম ফরহাদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।